Ekattorer Kotha
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

আল্লু অর্জুনের বিলাসবহুল জীবন ও ক্যারিয়ার

                       

এপ্রিল ৮, ২০২৬
                   

বিনোদন ডেস্ক : :

দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন আজ ৮ এপ্রিল জন্মদিন উদযাপন করছেন। ‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি পাওয়া এই অভিনেতার জীবনধারা ও সম্পদ ভক্তদের মধ্যে আলোচনার বিষয়।

১৯৮২ সালের ৮ এপ্রিল চেন্নাইয়ে জন্ম আল্লু অর্জনের। চলচ্চিত্রজগতের পরিবারে বেড়ে ওঠা, কিন্তু তারকা হতে নিজস্ব কৃতিত্বের প্রয়োজন হয়েছিল। নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ সিনেমার মাধ্যমে, তবে জনপ্রিয়তা আসে ২০০৪ সালে ‘আরিয়া’ মুক্তির পর।

‘পুষ্পা’ সিরিজে ‘পুষ্পা রাজ’ চরিত্রে অভিনয় করে তিনি গোটা দেশের দর্শক ও আন্তর্জাতিক অডিয়েন্সের মন জয় করেন। সোশ্যাল মিডিয়ায় তার নাচ ও ফ্যাশন স্টাইল নিয়মিত ভাইরাল হয়।

ব্যক্তিগত জীবনে আল্লু অর্জুন সংযত। ২০১১ সালে তিনি বিয়ে করেন স্নেহা রেড্ডিকে। তাদের দুই সন্তান রয়েছে। হায়দরাবাদে ১০০ কোটির বাংলো ‘ব্লেসিং’, সাত কোটি টাকার ভ্যানিটি ভ্যান এবং ব্যক্তিগত বিমানের মালিক তিনি।

বর্তমানে আল্লু অর্জন দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন, মোট সম্পদ প্রায় ৫০০ কোটি টাকা। কঠোর পরিশ্রম ও ধারাবাহিক সফলতার মাধ্যমে তিনি শুধু অভিনয়েই নয়, স্টাইল ও লাইফস্টাইলের প্রতীক হিসেবেও সুপরিচিত।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ভাঙল মৌসুমী হামিদের সংসার: ‘প্রতারণার প্রমাণ পেয়েছি’—অভিনেত্রীর অভিযোগ, অস্বীকার স্বামীর

হবিগঞ্জে কিশোরী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

শমশেরনগরে ইঞ্জিন বিকল : তিন ঘণ্টা পর রেল যোগাযোগ চালু

বর্ণিল আয়োজনে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্রীড়াভাতা চালুর ঘোষণা

করতি খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরানের

সিলেটকে পরিচ্ছন্ন নগর গড়ার অঙ্গীকার সিসিক প্রশাসকের

শায়েস্তাগঞ্জে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

চিত্রনায়িকা বুবলীর মাতৃত্ব নিয়ে কৌতূহল কেন এখনো তুঙ্গে

মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু