Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

স্বাধীনতা দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

                       

মার্চ ২৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাদের আত্মদানের মাধ্যমেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ, ইউএনবি’র সিলেট প্রতিনিধি ও ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, যুগান্তরের স্টাফ ফটো জার্নালিস্ট মামুন হাসান, ঐশী বাংলার সিলেট ব্যুরো প্রধান শফিকুর রহমান, দৈনিক আধুনিক কাগজের অনলাইন সম্পাদক ও এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি এসএম রফিকুল ইসলাম সুজন, দৈনিক শ্যামল সিলেটের সহকারী সম্পাদক ও আজকের সিলেট ডটকমের সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও স্টার নিউজের ব্যুরো ইনচার্জ ইয়াহ্ইয়া মারুফ, দৈনিক ইনকিলাবের স্টাফ ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, ইনডিপেন্ডেন্ট টিভির ভিডিওগ্রাফার মোজাম্মেল হক এবং একাত্তর টেলিভিশনের ক্যামেরা পার্সন তারেক আহমদসহ অন্যান্য সদস্যরা।

এদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ছাতকে ‘চোর নির্মূল কমিটি’র বৈঠকের পর দুই বাড়িতে হামলা

১৮ বছর পর জীবনের গল্পে আসলেন নূর ইসলাম, ঈদে মুক্তি পেল ‘দম’ সিনেমা

‘সিলেটের সাংবাদিকতা ঐতিহ্যের ধারায় সত্যনিষ্ঠ পথেই এগুচ্ছে’

হরমুজ প্রণালিতে টোল আরোপের ঘোষণা ইরানের: বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে নতুন উত্তেজনা

তারেক রহমান ও আরাফাতকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেওয়া হোক

বিশ্বনাথে হামলায় বাউলগানের আসর পণ্ড

আটক অটোরিকশা ফেরত ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান শ্রমিকদের

জুড়ীতে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে এমপি মিঠু

হকার্স মার্কেটের শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

‘২৫০০ টাকা বৈশাখী ভাতা’ গুজব, প্রতারণার ফাঁদে না পড়ার সতর্কতা