Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেট সীমান্তে সক্রিয় ‘ডবল’ মানব পাচার চক্র, বাড়ছে তৎপরতা

                       

মার্চ ২৫, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট : :

সিলেট সীমান্তজুড়ে বাংলাদেশ-ভারত দুই পাশেই সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী মানব পাচার চক্র। জৈন্তাপুর ও গোয়াইনঘাট সীমান্ত ঘিরে গড়ে ওঠা এই ‘ডবল নেটওয়ার্ক’-এর মাধ্যমে নারী, পুরুষ ও শিশুদের ভারতে পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর সম্প্রতি ঈদের ছুটিতে ২২ বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনায় ফের আলোচনায় এসেছে এই চক্র। ইতোমধ্যে র‌্যাব ও পুলিশ কয়েকজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে।

তদন্তে জানা গেছে, ঢাকায় কাজের প্রলোভন দেখিয়ে নারীদের সিলেটে নিয়ে আসা হয়। পরে সীমান্ত পেরিয়ে তাদের ভারতীয় সহযোগীদের হাতে তুলে দেওয়া হয়। অনেককে সেখানে বিক্রি করা বা জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সীমান্তে কড়াকড়ি থাকা সত্ত্বেও পাচারকারীরা সুযোগ পেলেই অনুপ্রবেশ করাচ্ছে। সাম্প্রতিক অভিযানে জৈন্তাপুর ও গোয়াইনঘাট সীমান্ত থেকে নারী-শিশুসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সীমান্তজুড়ে সমন্বিত নজরদারি জোরদার না করলে এ ধরনের সংগঠিত মানব পাচার প্রতিরোধ করা কঠিন হবে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের বাতিঘর হিসেবে গড়ে তুলতে হবে : বাণিজ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার বড় বোন হত্যা মামলার মূল আসামি সিলেটে গ্রেপ্তার

ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

সংসদ অধিবেশন শুরু সকাল ১১টায়

ইরান ২০ বছরের জন্য পারমাণবিক অস্ত্র না বানানোর প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি চাই: জামায়াত আমির

ছুটির দিনেও হাসপাতাল পরিদর্শনের নির্দেশ, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর বার্তা

তামাবিল হাইওয়ে থানায় কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

যানজটে ঢাকা শহরে প্রতিদিন লোকসান ১৪০ কোটি টাকা: আইজিপি

‘দেশে ১৪টি নতুন এয়ারক্রাফট কেনা হয়েছে; আরও কেনার প্রক্রিয়া চলমান’