Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৯০ সেনা

                       

মার্চ ২৪, ২০২৬
                   

দশদিক ডেস্ক ::
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় অন্তত ৯০ জন সেনাসদস্য নিহত হয়েছেন। উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোমবার (২৩ মার্চ) লা তাগুয়া বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি সি-১৩০এইচ হারকিউলিস বিমান পেরু সীমান্তের কাছে দক্ষিণ পুতুমায়ো বিভাগের ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়নের কয়েক কিলোমিটার দূরেই আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

বিমানটিতে শতাধিক সেনাসদস্য ছিলেন বলে জানা গেছে। বেসরকারি সূত্রগুলো অন্তত ৯০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে। কলম্বিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার হওয়া প্রায় ২০ জনকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর অনুযায়ী, পুয়ের্তো লেগুইজামো এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। বিমানে পুয়ের্তো আসিসগামী তিনটি প্লাটুনের অন্তত ১১০ জন সেনাসদস্য ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থলের ওপর দিয়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলছে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা যায়।

দেশটির সাম্প্রতিক ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কোম্পানীগঞ্জে যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ মনির আটক

সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ

দাওয়াতি কার্যক্রম আরও জোরদারের আহ্বান খেলাফত মজলিস নেতার: সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ডে যৌথ মাহফিল অনুষ্ঠিত

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে এমপি নির্বাচিত সিলেটের ডলি বেগম

শপথের পর প্রথমবার বঙ্গভবনে: রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

‘আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব’—ট্রাম্প

জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল, ক্রিকেটসহ ৭ খেলা

সমুদ্রের তলদেশে চীনের নীরব অভিযান, সাবমেরিন যুদ্ধে এগোতেই কৌশলগত মানচিত্র তৈরি

তামাবিল হাইওয়ে থানায় কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত