Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

দখলমুক্ত কাটাংঙ্গাবিল ফিরবে কি জীববৈচিত্র্য?

                       
                   

দীর্ঘদিনের দখলদারত্বের কারণে অস্তিত্ব সংকটে পড়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রাকৃতিক জলাভূমি কাটাংঙ্গাবিল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সরকারি জমির সীমানা নির্ধারণ করে লাল নিশান স্থাপনের মাধ্যমে বিলের দখলমুক্ত অংশ চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের এ উদ্যোগে জলাভূমিটির স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য ফিরে পাওয়ার আশা করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়সহ ভূমি কার্যালয়ের কর্মকর্তারা বিলটি পরিদর্শন করেন। এ সময় সরকারি জমির সীমানা নির্ধারণ করে সেখানে লাল নিশান স্থাপন করা হয়।
সাতছড়ি পাহাড় ও আশপাশের চা-বাগানের বনাঞ্চল থেকে নেমে আসা বৃষ্টির পানি একসময় কাটাংঙ্গাবিলকে পরিপূর্ণ করে রাখত। বর্ষায় বিস্তীর্ণ জলরাশিতে দেশীয় মাছের বিচরণ, জলজ উদ্ভিদের বিস্তার আর নানা প্রজাতির পাখির আনাগোনায় সমৃদ্ধ ছিল বিলটি। স্থানীয়দের কাছে এটি ছিল প্রাকৃতিক মৎস্যসম্পদের অন্যতম উৎস এবং এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ আধার।
কিন্তু বিভিন্ন সময়ে বিলের অংশবিশেষ স্থানীয় কিছু লোকের দখলে চলে যাওয়ায় বাধাগ্রস্ত হয় পানির স্বাভাবিক প্রবাহ। সংকুচিত হয়ে পড়ে জলাভূমির পরিসর। ক্ষতিগ্রস্ত হয় মাছের প্রজননক্ষেত্র, জলজ উদ্ভিদ ও পাখির আবাসস্থল। একপর্যায়ে বিলটি তার প্রাকৃতিক বৈশিষ্ট্য হারানোর ঝুঁকিতে পড়ে।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন জলাভূমিটির ঐতিহাসিক ও পরিবেশগত গুরুত্ব তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। এর পরিপ্রেক্ষিতে সরকারি সম্পত্তি উদ্ধারে উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
ইউএনও মেহেদী হাসান বলেন, কাটাংঙ্গাবিল সরকারি সম্পত্তি। কিছু লোক এটি দখলের চেষ্টা করেছিল। প্রশাসনের উদ্যোগে জায়গার সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাঁর আশা, বিলটি আগের প্রাকৃতিক রূপ ফিরে পাবে এবং জলজ উদ্ভিদ, মাছ ও পাখির বিচরণে আবারও সমৃদ্ধ হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এটি ভূমিকা রাখবে।
স্থানীয় সচেতন মহলের মতে, জমি দখলমুক্ত করার পাশাপাশি বিলের স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে দখল ঠেকাতে নিয়মিত নজরদারি, দেশীয় মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং পাখির নিরাপদ বিচরণস্থল রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তাদের প্রত্যাশা, প্রশাসনিক তদারকি ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ অব্যাহত থাকলে কাটাংঙ্গাবিল আবারও ফিরে পেতে পারে তার হারানো সৌন্দর্য ও জীববৈচিত্র্য।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সচিবালয়ে আকস্মিক সাক্ষাৎ: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের আবেদন হাতে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অক্টোবরে সিলেটের সড়কে ২৭ প্রাণহানি

আমেরিকাকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপ নয়: ইরানের ফুটবলপ্রধান

প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক

এয়ারগান ও গুলিসহ দুই ভারতীয় আটক

হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

“সবার জন্য স্বস্তির বার্তা নিয়েই এবারের বাজেট: অর্থমন্ত্রী”

দুই বছরেও চালু হয়নি তাহিরপুরের শিশু পার্ক

শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর’

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক