Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন দুই যুগ্ম সচিব

                       
                   

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দুই যুগ্ম সচিবকে নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন কাজী মাহবুবুর রশিদ ও মো. মফিজুল ইসলাম। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) কাজী মাহবুবুর রশিদ এবং ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মফিজুল ইসলামকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব কাজী নূরুল ইসলামকে খুলনা এবং জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (যুগ্ম সচিব) লুৎফুন নাহারকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ