Ekattorer Kotha
বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সুনামগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

                       
                   

খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রিতে অনিয়ম, পণ্যের মোড়কে ত্রুটি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে সুনামগঞ্জে তিন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসআরবি-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানার উকিলপাড়া মহল্লায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল আরাফাহ বেকারির মালিক কামরুল হাসান মুন্নাকে ১ লাখ টাকা, মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক মিন্টু দেবকে ১ লাখ টাকা এবং ওমর উসমান ফ্রুট অ্যান্ড ফ্রুট এজেন্সির মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসআরবি-৯ জানায়, অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি, পণ্যের মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে না রাখার অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৫৩ ধারায় এসব জরিমানা করা হয়।
এসআরবি-৯-এর সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে এ অভিযান চালায়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ - লিড নিউজ