Ekattorer Kotha
বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে ১২ দিনের বইমেলা শুরু

                       
                   

বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সহযোগিতায় শুরু হয়েছে ১২ দিনব্যাপী বইমেলা।
মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন, লেখক ও আইনজীবী আখতারুজ্জামান আজাদ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিংক আইটির ব্যবস্থাপনা পরিচালক নাইমুজ্জামান নাইম, মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমেদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসাইন খান, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জাসাস জেলা শাখার সাধারণ সম্পাদক সিএম আব্দুল্লাহ আরিফ, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, জসিম বুক হাউজের প্রকাশক ও স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন, লেখক আব্দুল মোবিন, কবি ইব্রাহিম ইউসুফ, কবি ও গল্পকার তানজিনা ইয়াছমীন এবং কবি ও জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুলসহ অনেকে।
আয়োজক কমিটির পক্ষ থেকে বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাহিদ আহমেদ ও সদস্যসচিব কবি মুন্নি আক্তার জানান, মেলায় দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। তাঁদের আশা, এ আয়োজন সিলেটের সংস্কৃতিমনা ও বইপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

সর্বশেষ - লিড নিউজ