Ekattorer Kotha
সোমবার , ৯ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শ্রীমঙ্গলে ৮০ ছাত্রী পেল বাইসাইকেল

                       
                   

বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮০ ছাত্রীকে বাইসাইকেল দিয়েছে বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কারামা সলিডারিটি। পাশাপাশি ২৮০ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে শিক্ষা উপকরণ। সোমবার সকাল ১০টায় উপজেলার মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ে সংস্থাটির ‘ব্যাক টু স্কুল’ প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন ও উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব।
এ সময় কারামা সলিডারিটির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী ও কনসালট্যান্ট মো. ইসহাক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ।
প্রত্যেক ছাত্রীকে একটি করে বাইসাইকেলের পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্য পাম্প সেট, মেশিন অয়েল ও রেঞ্চ দেওয়া হয়। সাইকেলগুলো নিরাপদে রাখার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে ৮০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের স্থায়ী পাকা শেড নির্মাণের ব্যবস্থাও রাখা হয়েছে।
অন্যদিকে, ২৮০ শিক্ষার্থীর প্রত্যেককে একটি ওয়াটারপ্রুফ স্কুলব্যাগ, ছয়টি খাতা, ১২টি কলম, একটি প্লাস্টিকের স্কেল, একটি পানির বোতল ও একটি পরীক্ষার ক্লিপবোর্ড দেওয়া হয়। আয়োজক সূত্র জানায়, বেলজিয়ামভিত্তিক দাতা সংস্থা কারামা সলিডারিটির অর্থায়নে ‘এমপাওয়ারিং ফিউচার্স: এনহ্যান্সিং এডুকেশন অ্যাকসেস বাই প্রোভাইডিং বাইসাইকেলস টু রুরাল গার্লস অ্যান্ড এসেনশিয়াল লার্নিং ম্যাটেরিয়ালস টু স্কুল চিলড্রেন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির লক্ষ্য গ্রামীণ ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের প্রতিবন্ধকতা দূর করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মান ও এসএসসি পরীক্ষায় পাসের হার বাড়ানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত