Ekattorer Kotha
সোমবার , ৯ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

নবীগঞ্জে সিএনজিকে কাভার্ডভ্যানের ধাক্কা, শিশুসহ দুজন নিহত

                       
                   

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক শিশুযাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় একটি করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম গিরিরাজ পাল। তার বয়স এক বছর। সে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে। অপর নিহত সাইদুর রহমান (২৪) নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বড়চর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় শিশুটিসহ তার বাবা-মা এবং অটোরিকশার যাত্রী সাইদুর রহমান গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু গিরিরাজ পালকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত সাইদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তাজপুর এলাকায় তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ নবীগঞ্জে নিয়ে আসা হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, একই দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপ প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ নারী দল

আশা ভোসলে নেই—শুনেই ভেঙে পড়েন রুনা লায়লা: ‘কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলাম না

নতুন ‘হ্যারি পটার’ সিরিজে বিতর্ক: মিলেনিয়াল-জেন জি দ্বন্দ্বে বিভক্ত দর্শক

ইরানের ভয়াবহ হামলার দাবি: মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, ২০০ পাইলটের আবাসন ধ্বংসের অভিযোগ

কানাডা সফরে শিবলী-নিপা

অটোরিকশা চালক মোছাব্বির হত্যা, ৬ জনের যাবজ্জীবন

ওসমানীনগরে এবার ভাসুরের হাতে গৃহবধূর খুন

সিলেটের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

জনস্বাস্থ্যে অবহেলার ফলেই বেড়েছে হামের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী