আদালতের নির্দেশ উপেক্ষা করে পুলিশের উপস্থিতিতে মার্কেটের ভাড়াটিয়াদেরকে হুমকী-ভয়ভীতি অভিযোগ উঠেছে। আর বুধবার এ ঘটনাটি ঘটেছে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে একটি মার্কেটে। এমন অভিযোগ করেছেন ওই মার্কেটের মালিকপক্ষের আব্দুল মুহিত। মার্কেটের মালিকপক্ষ অধিকাংশ বিদেশে থাকার সুযোগে এ ঘটনা ঘাটিয়েছেন একই এলাকার সেলিম আহমদ নামের এক ব্যক্তি ও তার লোকজন। পুলিশকে সঙ্গে নিয়ে এমন ঘটনা ঘটানোর ফলে ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঢাকাদক্ষিণ বাজারে অবস্থিত মুহিব উদ্দিন মার্কেটের মালিক পক্ষের সঙ্গে স্থানীয় এটি পক্ষ বিরোধে জড়ায়। মার্কেটের ব্যসায়ীদেরকে নানা ভাবে উৎপাত করে। ভাড়া না দিতে বলে। ফলে মার্কেটের মালিক পক্ষে আব্দুল মুহিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-২ আইনী পদক্ষেপের জন্য আশ্রয় নেন। এ প্রেক্ষিতে আদালত গত ১৫ অক্টোবর শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক একটি আদেশ দেন। এতে বাদী আবদুল মুহিতের আবেদনের প্রেক্ষিতে বিরোধপূর্ণ ভূমিতে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে স্থিতাবস্থা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নির্দেশ দেন। আদেশে আগামী ১ ডিসেম্বর আদালতে জামাল-সেলিম গংদেরকে কারণ দর্শানোর নির্দেশও রয়েছে আদালতের। মার্কেটের বর্তমান দখল বিষয়ক প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়।
আদালতের নির্দেশ পেয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গত ১৬ অক্টোবর উভয় পক্ষের নিকট একটি নোটিশ প্রেরণ করেন। নোটিশে বিরোধপূর্ণ উক্ত ভূমিতে ১৪৪ ধারায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করা হয়। মার্কেটটি যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখার নির্দেশ প্রদান করে বলা হয় এতে যেন কোনো পক্ষ কোনো পরিবর্তন, সংস্কার না করতে পারে-সেই মর্মে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়। মার্কেটের সরেজমিন চিত্র ভিডিও ধারন করে পুলিশ ।
কিন্ত আদালতে কারণ দর্শানোর আগেই গত বুধবার সকালে সেলিমসহ কয়েকজন লোক মার্কেটে উপস্থিত হয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। ফলে মার্কেটের মালিকপক্ষ পুলিশকে ফোন করে বিষয়টি অবহিত করেন। তখন এসআই আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় গোলাপগঞ্জ থানা পুলিশের সদস্যদের সঙ্গে মার্কেটে ঢুকে জামাল উদ্দিনের পক্ষের আসামী সেলিমসহ কয়েকজন। তারা দোকানগুলোর ভাড়াদেরদেরকে ভয়ভীতি প্রদর্শন করে এবং মার্কেটের ভাড়া পরিশোধ না করার জন্য বলে। পুলিশের উপস্থিতিতে তাদের এমন তৎপরতা ব্যজারের ব্যবসায়ী সহ সকলকে বিষ্মিত করেছে।