Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সীমান্তে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

                       
                   

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় একচল্লিশ লাখ টাকা। বুধবার জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গৎ মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীন সুরাইঘাট বিওপির একটি বিশেষ অভিযানিক দল কানাইঘাট উপজেলার সিংগারখাল গ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই মালিকবিহীন অভিযানে ২৮৭ পিস ভারতীয় শাড়ি, ৪২ পিস চাদর, ২ হাজার ২২০টি চশমা, ৫০০ পিস মেলব্রন ক্রিম এবং ৫ হাজার ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। উদ্ধার করা এসব মালামালের সিজারমূল্য ৩৯ লাখ ৭১ হাজার টাকা।

সর্বশেষ - লিড নিউজ