Ekattorer Kotha
বুধবার , ৪ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

স্বজনের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

                       
                   

সিলেটের ওসমানীনগরে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়াকে কেন্দ্র করে মো. সাইফুর রহমান (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার বাবা সেজু মিয়ার (৩৭) বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

নিহত সাইফুর উপজেলার সাদীপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে। অভিযুক্ত সেজু মিয়া পাশের বালাগঞ্জ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে সাইফুরের সঙ্গে সেজু মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে তাঁরা দূরসম্পর্কের চাচা-ভাতিজি হওয়ায় দুই পরিবার ও স্থানীয় সমাজ এ সম্পর্ক মেনে নেয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর পালপাড়া এলাকার একটি দোকানের পাশে সাইফুরকে একা পেয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ধারালো ছুরি দিয়ে তাঁর বুকে ও পেটে একাধিক আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষুব্ধ লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তারের আশ^াস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পলাতক সেজু মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

সর্বশেষ - লিড নিউজ