Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৭ নম্বর ওয়ার্ডে র‍্যালি

                       

সেপ্টেম্বর ৩, ২০২৬
                   

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেট নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে মুবারক র‍্যালি করেছে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ জোহর হবিনন্দি নয়া বাজার থেকে র‍্যালিটি বের হয়।
র‍্যালিটি গোটাটিকর পয়েন্ট, কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদ হয়ে হবিনন্দি আল আকসা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক জিল্লুর রহমান। এতে ২৭ নম্বর ওয়ার্ড আল ইসলাহর সভাপতি বাবুল আহমদ ও তালামীযে ইসলামিয়ার ২৭ নম্বর ওয়ার্ড সভাপতি মারজান আহমদ নেতৃত্ব দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সহসাধারণ সম্পাদক তোফায়েল শাহ্, ২৭ নম্বর ওয়ার্ড আল ইসলাহর সহসভাপতি হাফিজ আতিকুর রহমান, সুহেল আহমদ, হাফিজ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নিয়াজ, ৪০ নম্বর ওয়ার্ড আল ইসলাহর সাধারণ সম্পাদক তুরন মিয়া, ২৭ নম্বর ওয়ার্ড আল ইসলাহর প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান ও সদস্য কায়েস আহমদ।
এ ছাড়া ২৭ নম্বর ওয়ার্ড তালামীযের সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদী, দুলাল আহমদ, জায়দুল ইসলাম, ফাহিম আহমদ, সাবেক সহসভাপতি খাইরুল আমিন ও হুমায়ুন রশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।
র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক আতিকুর রহমান আরিফ, সহসাধারণ সম্পাদক আবিদ মাহমুদ ছামি, সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন জাহিদ, সহসাংগঠনিক সম্পাদক নরুল আলম রাফি, অনিক হোসেন মাহিন, প্রচার সম্পাদক রায়হান আহমদ, সহপ্রচার সম্পাদক জিবান শাহ্ তোয়েল, মিফতা উদ্দিন, অর্থ সম্পাদক শাহী ইসলাম মাহিম, অফিস সম্পাদক ইমরান মালিক জিলান, মহসিন আহমদ জুমেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সামি, সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহদি হাসান এবং সদস্য শাকিল আহমদ, সাজিদ আহমদ, মাহফুজ আহমদ, শিহাব আহমদ, মুনতাসীর আহমদ, লাবিব আহমদ, হোসাইন আহমদ ও রাহাত আহমদ প্রমুখ।-প্রেসরিলিজ

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ আটক ৯

শেষ ম্যাচে হার, এশিয়ান কাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বানিয়াচংয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী নিহত

কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, আড়াই ঘণ্টা পর আত্মসমর্পণ

শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কারে সরকারের নতুন নির্দেশনা

৩৯-এ ফিরছেন সুয়ারেজ, উরুগুয়ের বিশ্বকাপ দলে ফেরার ইচ্ছা

সচিবালয়ে আকস্মিক সাক্ষাৎ: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের আবেদন হাতে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিপক্ষের বাধার কারণে ঘরের চালে টিন লাগাতে পারছেনা অসহায় পরিবার

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষা বসছে সিলেটের শাহীন

সিলেটে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র নতুন জেলা প্রতিনিধি মাজিদ