Ekattorer Kotha
শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২

                       

মার্চ ১৩, ২০২৬
                   

বান্দরবানের লামা উপজেলায় লাকড়িবোঝাই একটি ট্রাক প্রায় ২০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ইয়াংছা কালিরঝিরি এলাকার ট্রাকচালক মো. আলমগীর (৩৫) এবং পোয়াং বাড়ী এলাকার আনোয়ার হোসেন (৪৫)। আহত হয়েছেন ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামের এক ব্যক্তি।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে অবৈধভাবে লাকড়ি বোঝাই করে ট্রাকটি ইয়াংছার দিকে যাচ্ছিলো। পথে ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি প্রায় ২০০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক মো. আলমগীর ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. আলমগীর ও আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ইরান ২০ বছরের জন্য পারমাণবিক অস্ত্র না বানানোর প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

কোম্পানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ জন

লাখাইয়ে গাছের ডাল পড়ে বিএনপি কর্মীর মৃত্যু

নববর্ষের আনন্দে ভাসছে সারাদেশ

‘শিরশ্ছেদ হামলা’র পর উল্টো জেগে উঠেছে ইরান, দীর্ঘমেয়াদি যুদ্ধে নতুন সমীকরণ

রফিক–সানির ঘূর্ণিতে উড়ে গেল সবুজ দল, লাল দলের দাপুটে জয়

জরুরি সভা ডেকেছে বিসিবি, ডিপিএলসহ একাধিক ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা

সম্পূরক ও মূল বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ পাচ্ছে

‘২৫০০ টাকা বৈশাখী ভাতা’ গুজব, প্রতারণার ফাঁদে না পড়ার সতর্কতা