Ekattorer Kotha
শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সৌদির উপহার খেজুর নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার

                       

মার্চ ১৪, ২০২৬
                   

সৌদি সরকারের দেয়া উপহার খেজুর বরাদ্দ নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচারে ব্যাখ্যা দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি সৌদির কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার কর্তৃক ১৭০ কার্টুন খেজুর মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। এবিষয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার এবং ফটোকার্ড প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণরূপে অসত্য এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

তিনি আরও জানান, সৌদির উপহার খেজুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১ মার্চ মৌলভীবাজার জেলায় ১৭০ কার্টুন খেজুর জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ প্রদান করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের ত্রাণ ও পুনর্বাসন শাখার ১০ মার্চ মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ২৬ কার্টুন, কুলাউড়া উপজেলায় ২৮ কার্টুন, শ্রীমঙ্গল উপজেলায় ২০ কার্টুন, বড়লেখা উপজেলায় ২২ কার্টুন, কমলগঞ্জ উপজেলায় ২০ কার্টুন, রাজনগর উপজেলায় ১৬ কার্টুন ও জুড়ী উপজেলায় ১২ কার্টুন সর্বমোট ১৪৪ কার্টুন খেজুর উপজেলা নির্বাহী অফিসারগণের অনুকুলে উপবরাদ্দ প্রদান করা হয়েছে।

অবশিষ্ট ২৬ কার্টুন খেজুর হতে দুই কার্টুন করে জেলা সদরের সরকারি শিশু পরিবার (বালিকা), খালিশপুর মাহমুদা আফরোজ এতিমখানা কমপ্লেক্স, হযরত শাহ খোয়াজ (রা:) এতিমখান ও কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, সম্পাসী নেছারুল কোরআন হাফিজিয়া এতিমখানা, উত্তর মুলাইম মল্লিকসরাই এতিমখানা, উলুয়াইল ইসলামিয়া এতিমখানা।

রাজনগর কারী ফরিদ উদ্দিন হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, মৌলভী মছদ্দর খান হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা।

শ্রীমঙ্গল গাউছিয়া খাজা গরীবে নেওয়াজ এতিমখানা ও কারিগরী প্রশিক্ষণ কমপ্লেক্স, হাজী মোঃ মনু মিয়া এতিমখানা, মন্দিরগাঁও হাজী আবদুল মালিক এতিমখানা ও কারিগরী প্রশিক্ষণ কমপ্লেক্স, লুৎফিয়া এতিমখানা, মোহাম্মদিয়া এতিমখানা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার-এ উপ-বরাদ্দ ও বিতরণ করা হয়েছে।

সকলকে এ ধরণের বিভ্রান্তিকর তথ্য প্রচার বা শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করার জন্য বিশেষভাবে আহ্বান জানান জেলা প্রশাসক। একই সাথে অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি তিনি অনুরোধ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফুলেল সংবর্ধনায় সোনাজয়ী আর্চাররা, দেশে ফিরেই উচ্ছ্বাস

সিলেটে ১১ দলের পক্ষে জামায়াতের লিফলেট বিতরণ, সংস্কার বাস্তবায়নের দাবি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সচিবালয়ে আকস্মিক সাক্ষাৎ: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের আবেদন হাতে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিভাগীয় কমিশনার ওএসডি বদলি আরও দুই শীর্ষ কর্মকর্তা

পহেলা বৈশাখে আয়োজন নিয়ে বিতর্ক; ‘মুসলমানদের ওপর চাপানো যাবে না’—হেফাজতের কঠোর অবস্থান

সিলেটের বিশ্বনাথে আগুনে ব্যবসায়ীর ঘর ভস্মীভূত

রমজানে সিলেটে ছিনতাই আতঙ্ক: নগরবাসী উদ্বিগ্ন

হবিগঞ্জে তেল মজুদ-পাচার ঠেকাতে টাস্কফোর্সের অভিযান

সব জেলায় দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ