Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলার সমাপ্তি

                       

এপ্রিল ১৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটে কমল সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ১১ দিনব্যাপী ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’ জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার মঞ্চে সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বই মানুষের জ্ঞান ও মননের অন্যতম প্রধান উৎস। নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জীবনবোধ তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দিতে বইমেলার মতো উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।

তিনি আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও গল্পকার সেলিম আউয়াল, দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসর, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণ’-এর সাধারণ সম্পাদক এমজেএইচ জামিল এবং দৈনিক কাজির বাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি সুয়েজ হোসেন, কবি মকসুদ আহমদ লাল, আব্দুল বাতেন কবির, বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য জুবায়ের আহমদ, কয়েস আহমদ, হাসান আহমদ সানি, মোস্তাক আহমদ সাকেল, সুবেজ আহমদ, ফাতেহা বেগম, ফাতেমা জাহান ও বাহা উদ্দিন বাহা।

এদিকে, মেলায় বেস্ট সেলার অ্যাওয়ার্ড অর্জন করে মাছরাঙা প্রকাশনী, বাবুই প্রকাশনী এবং অক্ষরবৃত্ত প্রকাশনী। প্রধান অতিথি বিজয়ী প্রকাশনীগুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, ১১ দিনব্যাপী এই গ্রন্থমেলায় প্রতিদিন সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষামূলক নানা আয়োজন অনুষ্ঠিত হয়, যা পাঠক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

১৫০ যানবাহনের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা

শ্রীমঙ্গলে তেল ডিপোতে বিজিবি মোতায়েন

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ দফা নির্দেশনা, সকাল ৯–৯:৪০ বাধ্যতামূলক উপস্থিতি

লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ইস্পাহানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ নিহত ২৬

ইশতেহার বাস্তবায়নে অগ্রগতি: ১৮০ দিনের কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুর-সিলেট সড়কে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কা

ইকবাল মনসুর ও আবুল মোহাম্মদের পরিবারের খোঁজ-খবর নিলেন সাংবাদিক মতিউল বারী

জ্বালানি সংকটে শাহজালাল সার কারখানা বন্ধ ঘোষণা

সিলেটে হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, ২৬ জন ভর্তি