Ekattorer Kotha
বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

                       

এপ্রিল ১৫, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে কারাগারে থেকেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত।

আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তাঁর মনোনয়নপত্রে স্বাক্ষর নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে রোববার ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।

সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ আবেদনটি দাখিল করেন। তিনি জানান, নির্বাচনে প্রার্থী হতে হলে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্রে স্বাক্ষর করা আবশ্যক। এ ক্ষেত্রে কারাগারে অবস্থান করায় প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বার কাউন্সিল নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ এপ্রিল। তাই সময়সীমার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ব্যারিস্টার সুমনও রয়েছেন। গত বছরের ২২ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

 

AD/ একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ সম্পন্ন

নতুন ‘হ্যারি পটার’ সিরিজে বিতর্ক: মিলেনিয়াল-জেন জি দ্বন্দ্বে বিভক্ত দর্শক

পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা: মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু নিষিদ্ধ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের যুবক নিহত

‘আতঙ্কিত হবেন না, জ্বালানি সাশ্রয় করুন’

এলপিজির দামে বড় ধাক্কা: একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি

সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির আবেদন আহ্বান

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

ঈদে ছোট্ট অতিথির জন্য বানাতে পারেন কটন ক্যান্ডি সেমাই কাপ