Ekattorer Kotha
সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

বিশ্বনাথে রাস্তার পাশে কাঁদছিলো নবজাতক

                       
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাস্তার পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করেছে পুলিশ। গভীর রাতে কান্নার শব্দ শুনে স্থানীয় এক রিকশাচালক শিশুটিকে দেখতে পান এবং পরে থানা পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রোববার (১২ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা–লামাকাজি সড়কের ধলিপাড়া পিছের মুখ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় সূত্র জানায়, রিকশাচালক মুক্তার মিয়া লামাকাজি এলাকা থেকে রামপাশার দিকে আসছিলেন। পথে ধলিপাড়া পিছের মুখ এলাকায় পৌঁছালে হঠাৎ তার রিকশা বন্ধ হয়ে যায়। এসময় তিনি রাস্তার পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখেন, রাস্তার পাশে একটি নবজাতক পড়ে রয়েছে। পরে তিনি অন্যদের কাছ থেকে থানার ফোন নম্বর সংগ্রহ করে পুলিশকে বিষয়টি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবজাতকটিকে একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়। দীর্ঘ সময় খোলা পরিবেশে পড়ে থাকায় তার শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রিকশাচালক মুক্তার মিয়া বলেন, “আমি রিকশা নিয়ে লামাকাজি থেকে রামপাশার দিকে আসছিলাম। ধলিপাড়া পিছের মুখ এলাকায় এসে হঠাৎ রিকশা বন্ধ হয়ে যায়। তখন রাস্তার পাশ থেকে শিশুর কান্নার শব্দ পাই। একটু এগিয়ে গিয়ে দেখি একটি নবজাতক পড়ে আছে। পরে পুলিশকে ফোন দিলে তারা এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতক শিশুকন্যাটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে শিশুটি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল। পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কানাডা সফরে শিবলী-নিপা

শনিবার থেকে সিলেটে দুই দিনের আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন

সিলেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

দাম বাড়ার পরও সিলেটে সরকারি মূল্যে এলপিজি সিলিন্ডার মিলছে না

জাতীয় পরিসংখ্যান দিবস সঠিক পরিসংখ্যান ছাড়া কোনো পরিকল্পনাই সফল হতে পারে না

জাতীয়তাবাদী বন্ধুমহল সিলেটের উদ্যোগে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রমিক আন্দোলনে সহিংসতার দায় জামায়াত আমির এড়াতে পারেন না : রাশেদ খাঁন

নবীগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরী

সিলেট চেম্বারের নির্বাচন নিয়ে সহায়ক কমিটির সভা