Ekattorer Kotha
সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিলেটের ডজনখানেক নেত্রী

                       

এপ্রিল ১৩, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে সিলেট বিভাগ থেকে অন্তত একডজন নেত্রী নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলীয়ভাবে এখনো চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা আগাম প্রস্তুতির অংশ হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগ থেকে যারা এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দল থেকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হলে মনোনয়ন না পাওয়া নেত্রীরা সাধারণত তাদের সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দেবেন না বলেও সূত্রটি জানিয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২১ এপ্রিল।

এদিকে সিলেট বিভাগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা নেত্রীদের মধ্যে রয়েছেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এবং নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না, সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন, প্রয়াত যুক্তরাজ্য বিএনপি নেতা কমর উদ্দিনের মেয়ে ছাবিনা খান, সুনামগঞ্জের ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, অ্যাডভোকেট তহমীনা আক্তার হাসেমী, বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মুন্নী খানম (হাদিয়া চৌধুরী মুন্নি) এবং মুনমুন তালুকদার।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। এরপর আপিল দায়েরের সুযোগ থাকবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার: তারেক রহমানের গাড়িতে উড়লো জাতীয় পতাকা

বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা,

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে ব্যাংকের নতুন লেনদেন সময়সূচি কার্যকর

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফাই হবে মূল ভিত্তি

আশা ভোসলে নেই—শুনেই ভেঙে পড়েন রুনা লায়লা: ‘কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলাম না

শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কারে সরকারের নতুন নির্দেশনা

উদ্বোধনের আগেই ভেঙে গেল ৩ কোটি টাকার সেতুর সংযোগ সড়ক