Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

টিলাগড়ের প্রবীণ বিএনপি নেতা সৈয়দ মকসুদ আলীর মৃত্যু

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

 

একাত্তর ডেস্ক ::

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক, শিক্ষানুরাগী ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক সৈয়দ মকসুদ আলী আর নেই। শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত বাসায় চিকিৎসার চেষ্টা করেন। পরে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায়ও সক্রিয় ছিলেন। তিনি ঐতিহ্যবাহী সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি, টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক এবং শাহ মদনী ঈদগাহর বর্তমান মুতওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ রবিবার (১২ এপ্রিল) রাত ৯টায় টিলাগড় শাহ মদনী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০

জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল, ক্রিকেটসহ ৭ খেলা

বাঁশেই ভবিষ্যৎ ড্রোন প্রযুক্তি: চীনের উদ্ভাবনে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান

নৈরপুতায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উইন্ডোজ ১১–এর ত্রুটিতে লক হচ্ছে সি ড্রাইভ, বিপাকে ব্যবহারকারীরা

সিলেটে আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন

বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: মন্ত্রী আরিফুল হক

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে এমপি নির্বাচিত সিলেটের ডলি বেগম

বেশিরভাগ কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পেয়েছেন: কর্মসংস্থানমন্ত্রী

সিলেটে স্বামী-স্ত্রী ও তরুণীর মরদেহ উদ্ধার