Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

পরিকল্পিত উন্নয়নেই গড়ে উঠবে আধুনিক ‘ভাইব্রেন্ট সিটি’

২-৩ বছরের মধ্যেই বদলে যাবে সিলেট নগর

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : :

পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই সিলেট নগরের দৃশ্যমান পরিবর্তন ঘটবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে মহানগরীর উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটকে আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। তিনি সিলেটকে “ভাইব্রেন্ট সিটি” হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এখানে প্রাণবন্ত পরিবেশ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, সিলেটের প্রায় ১০ লাখ নাগরিককে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে একটি নান্দনিক, বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তোলা সম্ভব হবে। উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে টেকসই দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপরও তিনি জোর দেন।

জলাবদ্ধতা নিরসনের বিষয়টি গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে নগরের নিচু এলাকাগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে।

সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেটের প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে এবং তার সার্বিক সহযোগিতায় নগর উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। “গ্রিন ও ক্লিন সিটি” গড়ার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

সভা সঞ্চালনা করেন সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর। স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

সভায় জলাবদ্ধতা নিরসন বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রকৌশলী তন্ময় চাকি। লালদিঘির পাড় সুপার মার্কেটের নকশা উপস্থাপন করেন স্থপতি শাকুর মজিদ এবং নগরভবনের প্রস্তাবিত ইন্টেরিয়র ডিজাইন উপস্থাপন করেন স্থপতি ইন্তেখাব হোসেন। চলমান প্রকল্পসমূহের বিস্তারিত তুলে ধরেন সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সারওয়ার উদ্দিন আহমদ এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অনেকে।

 

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

পরিকল্পিত উন্নয়নেই গড়ে উঠবে আধুনিক ‘ভাইব্রেন্ট সিটি’

আপনার সমস্যা, আপনার কথা’-এমপি নাসের রহমানের বিশেষ হটলাইন চালু

হরিপুর বাজারে নামাজের সময় সব দোকান বন্ধের সিদ্ধান্ত

ছাতকে ‘চোর নির্মূল কমিটি’র বৈঠকের পর দুই বাড়িতে হামলা

অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর, প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

04.07.2026

04.07.2026

বেশিরভাগ কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পেয়েছেন: কর্মসংস্থানমন্ত্রী

জাফলংয়ে নদীতে ডুবে শিশু পর্যটকের মৃত্যু

শ্রীমঙ্গেল বৃদ্ধ খুন, ঘাতক পুত্র গ্রেপ্তার