Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ছয় মাসে ৫ লাখ নিয়োগের উদ্যোগ, চাকরিপ্রার্থীদের জন্য বড় সম্ভাবনা

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

সরকারি চাকরিতে বড় নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের শূন্যপদ পূরণে প্রায় ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী ছয় মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য সংগ্রহ করে ইতোমধ্যে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-এর চেয়ারম্যান মোবাশ্বের মোনেম জানান, নির্ধারিত সময়ের মধ্যে কতসংখ্যক নিয়োগ দেওয়া সম্ভব, সে বিষয়ে কমিশন তাদের পরিকল্পনা মন্ত্রণালয়কে জানিয়েছে।

এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, সব মন্ত্রণালয়ের পরিকল্পনা পাওয়া গেছে এবং এখন বাস্তবায়নের কাজ চলছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, স্বচ্ছতা বজায় রেখে দ্রুত নিয়োগ সম্পন্নের চেষ্টা করা হচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৪ লাখ ৬৮ হাজার শূন্য পদ রয়েছে। এসব পদ পূরণে নিয়োগ প্রক্রিয়ায় মোট ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, এই বড় নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হলে কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে এবং সরকারি সেবার মানও উন্নত হবে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধ থামাতে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, মধ্যস্থতায় পাকিস্তান

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, প্রস্তুত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

বাঁশেই ভবিষ্যৎ ড্রোন প্রযুক্তি: চীনের উদ্ভাবনে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান

ফ্রান্সে কাউন্সিলর নির্বাচিত হলেন সুনামগঞ্জের মেয়ে তানিয়া তনু

04.07.2026

04.07.2026

কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের যুবক নিহত

ডব্লিউটিও সম্মেলনে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

“চাকরিজীবীদের মুখে হাসি, জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসছে”

সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল

গডফাদারদের ছাড় নেই : এসএমপি কমিশনার