Ekattorer Kotha
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

হবিগঞ্জে জাল সার্টিফিকেট তৈরির মূলহোতা গ্রেপ্তার

                       

এপ্রিল ৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের হবিগঞ্জে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে আব্দুল্লাহ বাছিত রিয়ান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানাধীন উজান শৈলজুড়া গ্রামের হাজী তৈয়ব আলী বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, তার কাছ থেকে একটি মনিটর, একটি পিসি, একটি ল্যাপটপ, কি-বোর্ড, মাউস, দুটি জাল সার্টিফিকেট, নকল সার্টিফিকেট তৈরির সাতটি আর্ট পেপার এবং একটি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে।

আব্দুল্লাহ বাছিত রিয়ান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা এলাকার মৃত শেখ বাচ্চু মিয়ার ছেলে।

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে এসএসসি, এইচএসসি, ডিগ্রিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে কুরিয়ারের মাধ্যমে বিক্রি করত। প্রতিটি জাল সার্টিফিকেটের জন্য সে ৩ থেকে ৪ হাজার টাকা নিত।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেট জেলা প্রেসক্লাবের সঙ্গে শাবি প্রেসক্লাবের মতবিনিময়

সিলেটে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহে

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

দাওয়াতি কার্যক্রম আরও জোরদারের আহ্বান খেলাফত মজলিস নেতার: সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ডে যৌথ মাহফিল অনুষ্ঠিত

সিলেটে হামের সংক্রমণ বৃদ্ধি, আলাদা আইসোলেশন কেন্দ্র চালু

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে বিক্ষোভ

সিলেটে প্রথম দিনেই এসএসসিতে অনুপস্থিত ৬৭৪ জন পরীক্ষার্থী

রোববার থেকে অফিস সময় এক ঘণ্টা কমছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নতুন কর্মপরিকল্পনা কার্যকর

শিক্ষকদের উৎসব ভাতা ১৭ বছর পর বৃদ্ধি পাচ্ছে

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদ কমিটির বৈঠক, কার্যক্রম গতিশীল করতে দিকনির্দেশনা