Ekattorer Kotha
রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

                       

মার্চ ১৫, ২০২৬
                   

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের পরিচালনায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে এ সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি উল্লাহ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, ইউপি সদস্য মছকু মিয়া, লিটন মিয়া সহ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও র‍্যালিতে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে র‍্যালিটি প্রাণবন্ত ও সচেতনতামূলক পরিবেশ সৃষ্টি করে।

র‍্যালি থেকে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নিজেদের বসতবাড়ি, আঙিনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা সম্ভব।

বক্তারা আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই একটি সুস্থ সমাজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি: বাণিজ্যমন্ত্রী

সিলেটে দুই ছিনতাইকারী আটক

ড্যাবের উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

গোয়াইনঘাটে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মাওলানা রশীদ আহমদকে সংবর্ধনা প্রদান

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্রীড়াভাতা চালুর ঘোষণা

টানা তিন বিশ্বকাপ থেকে বঞ্চিত, পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান

সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিরা

ড্রেনেজ সংকটে চুনারুঘাট পৌরসভা, সাহিত্য নিকেতনে চরম ভোগান্তি

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০