Ekattorer Kotha
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

                       

এপ্রিল ৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৮২ জন এবং ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত এই সংখ্যাটি ৮ হাজার ৫৩৪ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৮০ জন এবং ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত এক হাজার ৯৯ জন।

সময়ের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪০ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৬ হাজার ১৬ জন।

মৃত্যুর বৃত্তান্তে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়, যেখানে ৫ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে ২৪ ঘণ্টায় মারা গেছে ২ জন, এবং ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ২০ জন। সন্দেহজনক হাম রোগে একই সময়ের মধ্যে মারা গেছেন ১১৮ জন।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ