Ekattorer Kotha
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটের বন্দরবাজার থেকে দুই সন্দেহভাজন গ্রেপ্তার

                       

এপ্রিল ৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের বন্দরবাজার মহাজনপট্টি এলাকা থেকে হাফিজুর রহমান (৩৩) ও শাহীন আলী (৩৭) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

হাফিজুর রহমান বিশ্বনাথ উপজেলার কাজিরগাঁও গ্রামের বাসিন্দা এবং শাহীন আলী মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, তারা দুজন কোতোয়ালী মডেল থানায় ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার সন্দেহভাজন আসামি। এছাড়া হাফিজুর রহমানের বিরুদ্ধে বিশ্বনাথ ও এয়ারপোর্ট থানায় এবং শাহীন আলীর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় পৃথক মামলা রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ