Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সুনামগঞ্জে ডাকুয়ার হাওরে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরে বাঁধ কেটে দেয়ার অভিযোগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ডাকুয়ার হাওরের এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওরের বাঁধ নিয়ে মোহনপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার শনিবার সকালে দুইপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং একটি কমিটি গঠন করেন।

কিন্তু অভিযোগ অনুযায়ী, বৈঠকের পর মোহনপুর গ্রামের লোকজন জোরপূর্বক বাঁধ কেটে দেয়। এসময় নোয়াগাঁও এলাকার লোকজন বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আলী আহমদ্দ, আফিজ, সুকুর আলী, আজিজুল, জাহাঙ্গীরসহ অন্তত ২০ জন আহত হন।

মোহনপুর গ্রামের ইউপি সদস্য নূরুল আমিন বলেন, “আমাদের গ্রামের লোকজন বাঁধ কাটায় বাধা দেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার চন্দ বলেন, “ডাকুয়ার হাওরের পানি নিষ্কাশন ও কৃষকদের স্বার্থে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এক পক্ষ তা উপেক্ষা করে বাঁধ কেটে দেয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যারা বাঁধ কেটে দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসন জানিয়েছেন, যতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক হবে না ততক্ষণ ১৪৪ ধারা কার্যকর থাকবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

সিলেটে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

শমশেরনগর চা বাগানে চিকিৎসা সংকটে ৫ জনের মৃত্যু

গোয়াইনঘাটে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মাওলানা রশীদ আহমদকে সংবর্ধনা প্রদান

সিলেটে ৩২ ঘণ্টায় পুলিশের জালে ১০৫ জন

সংসদ অধিবেশন শুরু সকাল ১১টায়

যুদ্ধবিরতি নিয়ে কড়া বার্তা, চীনকে গ্যারান্টর হিসেবে দেখতে চায় ইরান

তেহরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের বাতিঘর হিসেবে গড়ে তুলতে হবে : বাণিজ্যমন্ত্রী

হাম রোধে জরুরি টিকাদান শুরু রোববার, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল