Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

হামে আরও ৪ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৮৫ সন্দেহজনক রোগী

                       

এপ্রিল ২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

দেশে বায়ুবাহিত সংক্রামক রোগ হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৮৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তর-এর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৬ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।

একই সময়ে সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৫ জন। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ সময়ের মধ্যে মোট ২ হাজার ২৬৩ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৩০ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেট নগরে অর্ধেকের নিচে নামলো পশুর হাটের সংখ্যা

সিলেটে ৩২ ঘণ্টায় ১৫২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেটে চা শ্রমিকদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

সুনামগঞ্জে ঈদের ছুটিতে সংঘর্ষের পর সংঘর্ষ, আহত ৮৬

সিলেট নগরের ফুটপাত এখন ‘মরণফাঁদ’

ইরানের ভয়াবহ হামলার দাবি: মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, ২০০ পাইলটের আবাসন ধ্বংসের অভিযোগ

ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

ইরানি রকেটে ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ