Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট আসছেন তারেক রহমান

                       

এপ্রিল ১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩০ এপ্রিল তিনি সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে স্টেডিয়ামের প্রস্তুতি ও সার্বিক অবস্থা ঘুরে দেখেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী নিজে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন। একই সময় দেশের সব জেলা থেকে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এই কর্মসূচির আওতায় ফুটবল ও ক্রিকেটসহ মোট সাতটি ক্রীড়া ইভেন্ট আয়োজন করা হবে।

তিনি আরও জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক পর্যায়ে চতুর্থ শ্রেণি থেকেই ক্রীড়াকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহ দিতে সরকার ক্রীড়া বৃত্তি চালুর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ক্রীড়াবিদদের জন্য ভাতা প্রদান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে প্রায় ৫০০ খেলোয়াড়কে এর আওতায় আনা হবে।

সাবেক সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের নামে আগের ফ্যাসিস্ট সরকার ব্যাপক লুটপাট করেছে। সিলেট জেলা স্টেডিয়ামের জীর্ণ অবস্থা তারই একটি উদাহরণ। তিনি সংশ্লিষ্টদের দ্রুত স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন বলেও জানান।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিস্তারিত কর্মসূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। পরে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ - লিড নিউজ