Ekattorer Kotha
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বল টেম্পারিংয়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

                       

মার্চ ৩১, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : : 

বল টেম্পারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফখর জামান-কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর একাদশ আসরের ষষ্ঠ ম্যাচে লাহোর কালান্দার্স ও করাচি কিংস-এর মুখোমুখি লড়াইয়ে এই ঘটনা ঘটে।

ম্যাচ চলাকালে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ ওঠে ফখরের বিরুদ্ধে। করাচির ইনিংসের শেষ ওভারের আগে বল পরীক্ষা করেন অন-ফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি। এ সময় অপর আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ-এর সঙ্গে আলোচনার পর বলটি বিকৃত করা হয়েছে বলে নিশ্চিত হন তারা। পরবর্তীতে বল পরিবর্তনের পাশাপাশি লাহোর কালান্দার্সকে ৫ রান জরিমানা করা হয়।

পিএসএলের প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ ধারা ভঙ্গের দায়ে ফখরের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়।

ম্যাচ রেফারি রোশান মহানামা অভিযোগটি পর্যালোচনা করেন। শুনানিতে উপস্থিত ছিলেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর সামিন রানা ও ম্যানেজার ফারুক আনোয়ার।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ফখর জামানকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পিসিবির টেকনিক্যাল কমিটির কাছে আপিল করতে পারবেন এই পাকিস্তানি ব্যাটার।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত