Ekattorer Kotha
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল : সুনামগঞ্জে ৯ দালালের বিরুদ্ধে মামলা

                       

মার্চ ৩১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জেলার দুটি থানায় মোট ৯ জন দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে দিরাই থানায় নিহত সোহানুর রহমানের বাবা সালিকুর রহমান ৪ জনের বিরুদ্ধে এবং জগন্নাথপুর থানায় নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান ৫ জনের বিরুদ্ধে পৃথক মামলা করেছেন।

গত ২১ মার্চ লিবিয়া থেকে ছোট রাবারের বোটে করে গ্রিসের উদ্দেশ্যে রওনা হওয়া ৪২ জনের মধ্যে ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সুনামগঞ্জের ১২ জন যুবক ছিলেন। ছয় দিন সাগরে ঘুরতে থাকায় খাবার ও বিশুদ্ধ পানির অভাবে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, মামলাগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার: তারেক রহমানের গাড়িতে উড়লো জাতীয় পতাকা

ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধারে স্পেশাল ফোর্সের তুমুল অভিযান

ইরানের খারগ দ্বীপে বিস্ফোরণ, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি চাই: জামায়াত আমির

ভাঙল মৌসুমী হামিদের সংসার: ‘প্রতারণার প্রমাণ পেয়েছি’—অভিনেত্রীর অভিযোগ, অস্বীকার স্বামীর

তেলের সংকট নেই, মজুদ পর্যাপ্ত আছে : শান্তিগঞ্জে এমপি কয়ছর

সিলেটে শুরু হতে যাচ্ছে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা ২০২৬’

নতুন অ্যাকশন সিনেমায় সালমানের নতুন চ্যালেঞ্জ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত