Ekattorer Kotha
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে শুরু হতে যাচ্ছে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা ২০২৬’

                       

মার্চ ৩০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক ব্যতিক্রমধর্মী আয়োজন ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সৃজনশীল সাহিত্য সংগঠন কমল সাহিত্য পরিষদ সিলেট-এর উদ্যোগে আগামী ৫ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনব্যাপী সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, আধুনিক বাংলাদেশের স্থপতি ও মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তমের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই মেলার মূল লক্ষ্য। পাশাপাশি বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়াও এর একটি উদ্দেশ্য।

মেলাটি শুধুমাত্র বই প্রদর্শন বা বিক্রয়েই সীমাবদ্ধ থাকবে না। বরং এটি নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চা, সংস্কৃতি বিকাশ ও সৃজনশীলতা প্রসারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন, আবৃত্তি, সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতা।

সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ নাটক, পুরস্কার বিতরণী, ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড ক্যাম্পেইন, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার ধারাবাহিকতা বজায় থাকবে। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ বর্ষবরণ অনুষ্ঠানও আয়োজন করা হবে।

মেলার উদ্বোধন হবে ৫ এপ্রিল বিকেল ৪টায়, এবং একইদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তী দিনে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিযোগিতা ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৬ এপ্রিল সাধারণ জ্ঞান, ৭ এপ্রিল বৃক্ষরোপণ, ৮ এপ্রিল রচনা, ৯ এপ্রিল আবৃত্তি, ১০ এপ্রিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১১ এপ্রিল ব্লাড ক্যাম্পেইন, ১২ এপ্রিল ফ্রি মেডিকেল ক্যাম্প, ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবং ১৫ এপ্রিল বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলা শেষ হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, ‘শহীদ জিয়া গ্রন্থমেলা ২০২৬’ সিলেটসহ দেশের সাহিত্যপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে এবং নতুন প্রজন্মকে বইমুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সময়সূচি, সিদ্ধান্ত বৃহস্পতিবার

হরমুজ প্রণালি আংশিক উন্মুক্ত: বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ চলাচলে ইরানের অনুমতি

শনিবার সিলেটের ২৬ এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

‘কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থনীতির জন্য আত্মঘাতী’

ছুটির দিনেও হাসপাতাল পরিদর্শনের নির্দেশ, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর বার্তা

বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা,

জ্যেষ্ঠ সাংবাদিক হারিস মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

সিলেটে ছাত্রদল নেতা বহিষ্কার

শহীদ মিনার পরিদর্শনে সিসিক প্রশাসক

ঐক্যের শক্তিতেই স্বনির্ভর বাংলাদেশ সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান