Ekattorer Kotha
রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

কালিঘাটস্থ প্রাচীন আখড়া সংস্কারের দাবি ভক্তদের

                       

মার্চ ২৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট নগরের কালিঘাটে প্রাচীন শ্রীশ্রী নৃসিংহ জিউর আখড়া দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের প্রান্তে পৌঁছেছে। স্থাপনার করুণ অবস্থা এবং পরিচালনা কমিটির অবহেলার কারণে আখড়াটির সংস্কার কার্যক্রম থমকে আছে।

ভক্ত-অনুরাগীরা জানিয়েছেন, আখড়ার অনেক অংশের পলেস্তেরা খসে পড়ছে, বৃষ্টির পানি নাটমন্দিরে ঢুকছে এবং জমি-সম্পত্তি ভ‚মিখেকো চক্রের দখলে রয়েছে। প্রায় ২০ বছর আগে ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও সংস্কার শুরু হয়নি।

একই আখড়ার দীর্ঘদিনের সেবায়েত শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার অভাবে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং অন্যান্য সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলোর নেতা ও সদস্যরা অবিলম্বে আখড়া সংস্কার এবং শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবীর সুচিকিৎসার দাবি জানিয়েছেন। তারা সিলেটের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

আখড়ার পরিচালনা কমিটির সভাপতিও বলেছেন, “সীমিত সম্পদ ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সংস্কার কার্যক্রম আটকে আছে। তবে আখড়ার উন্নয়নে সহযোগিতা করলে তা সুষ্ঠুভাবে করা সম্ভব।”

স্থানীয় ধর্মীয় নেতারা বলছেন, “সিলেটের প্রাচীন এই আখড়া সংস্কার করা এখন সময়ের দাবি। ভগবানের আখড়া সুন্দর রাখলে সকলের মঙ্গল হবে।”

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বড়লেখায় ৬৮০০ কৃষকের মাঝে আউশ বীজ ও সার বিতরণ

ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধারে স্পেশাল ফোর্সের তুমুল অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ দফা নির্দেশনা, সকাল ৯–৯:৪০ বাধ্যতামূলক উপস্থিতি

নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিনিয়োগ সহজতায় ব্যবসায়ীদের দাবি, আশ্বাস প্রধানমন্ত্রীর

বেশিরভাগ কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পেয়েছেন: কর্মসংস্থানমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার

ছিনতাইকারীর টানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

নর্থ ইস্ট মেডিকেল কলেজে এমবিবিএস ২৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

সিলেটে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ সম্পন্ন

সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল