Ekattorer Kotha
শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

‘২৫০০ টাকা বৈশাখী ভাতা’ গুজব, প্রতারণার ফাঁদে না পড়ার সতর্কতা

                       

মার্চ ২৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

পহেলা বৈশাখ উপলক্ষে প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা ভাতা দেওয়ার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছে অনুসন্ধানকারী সংস্থা রিউমার স্ক্যানার।

সম্প্রতি একটি পোস্টে দাবি করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বৈশাখী বোনাস’ হিসেবে এই অর্থ দিচ্ছেন এবং নির্দিষ্ট একটি লিংকে আবেদন করলে কয়েক মিনিটের মধ্যেই টাকা পাওয়া যাবে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এ ধরনের কোনো সরকারি ঘোষণা নেই।

রিউমার স্ক্যানার জানায়, ‘বৈশাখী উপহার ও ভাতা ২০২৬’ শিরোনামের একটি ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। সেখানে আবেদন ফরম পূরণের নামে ব্যবহারকারীদের মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিতে বলা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে অর্থ পাওয়ার প্রলোভন দেখানো হয়।

তবে বাস্তবে ওই লিংকে প্রবেশ করলে কোনো বৈধ আবেদন প্রক্রিয়া পাওয়া যায় না। বরং ব্যবহারকারীদের ‘luckydraw’ নামের একটি বেটিং সাইটে রিডাইরেক্ট করা হয়, যেখানে বিভিন্ন ধরনের ভুয়া বোনাস ও ‘ফ্রি মানি’-এর প্রলোভন দেখানো হয়।

অনুসন্ধানে আরও দেখা গেছে, সংশ্লিষ্ট ওয়েবসাইটটির ডোমেইন ‘incomebd.online’, যা সরকারি ওয়েবসাইটের স্বীকৃত কাঠামো ‘.gov.bd’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ডোমেইন যাচাই প্ল্যাটফর্ম whois.com অনুযায়ী, এটি মাত্র কয়েকদিন আগে নিবন্ধিত হয়েছে—যা প্রতারণামূলক কার্যক্রমের ইঙ্গিত দেয়।

এছাড়া যে ফেসবুক পেজ থেকে তথ্যটি ছড়ানো হয়েছে, সেটিরও কোনো নির্ভরযোগ্যতা বা পূর্ব ইতিহাস পাওয়া যায়নি।

সরকারি সূত্র, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো অফিসিয়াল ওয়েবসাইটে পহেলা বৈশাখ উপলক্ষে এ ধরনের আর্থিক সহায়তা বা ভাতা দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এ ধরনের ভুয়া লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক এবং আর্থিক প্রতারণার ঝুঁকি থাকে।

তাই অনলাইন ভিত্তিক এ ধরনের প্রলোভনমূলক অফার থেকে দূরে থাকা এবং শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিলেটে হামের পরিস্থিতি উদ্বেগজনক, নতুন ৪২ জন ভর্তি

২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান ১১ লাখ ছাড়াল, নতুন বাজার সম্প্রসারণে জোর

ইরানের দাবি—আরও একটি মার্কিন এফ-৩৫ ভূপাতিত

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ভুটানের সঙ্গে বাণিজ্য-জ্বালানি সম্পর্কে নতুন গতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে এমপি নির্বাচিত সিলেটের ডলি বেগম

হামের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

নর্থ ইস্ট মেডিকেল কলেজে এমবিবিএস ২৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

পদ্মায় বাসডুবি: ২৪ লাশ উদ্ধার, কারণ অনুসন্ধানে দুই তদন্ত কমিটি

মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ ইরানে তেলের ‘হৃৎপিণ্ডে’ হামলা