Ekattorer Kotha
শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

                       

মার্চ ২৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইয়াং স্টার ক্লাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে নগরীর ইসলামপুরস্থ ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে চারজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন- মো. আব্দুল লতিফ, মো. শওকত আলী, ফনি ভূষন শর্ম্মা ও মো. নুরুল হুদা।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ইয়াং স্টার ক্লাবের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

ইয়াং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক ঘোরী শফিউল বারী তানভীরে সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মো. জয়নাল আবেদীন।

পবিত্র কোরআন তিলাওয়াত করেন সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ ইমন এবং দোয়া পরিচালনা করেন হাফিজ মো. মুখলেছুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা বাহারুল ইসলাম বাহার, মতিউর রহমান রিপন, অরিন্দম দে সুজিত এবং হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জুয়েদ হোসেন মিলু ও মো. রুকন আহমদ, সাধারণ সম্পাদক সুদীপ শর্ম্মা, সহ-সাধারণ সম্পাদক এস এম শোয়েব ও মাসুদ আহমদ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাহেদ আহমদ, প্রচার-প্রকাশনা ও ধর্ম সম্পাদক মো. রাসেল আহমদ, কোষাধ্যক্ষ মো. ফুজায়েল আহমদ, নির্বাহী সদস্য মো. কামরুল ইসলাম এবং সদস্য রফিক মিয়া, সাইদুর আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সম্মাননা প্রদান শেষে কেক কেটে ক্লাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে এমপি নির্বাচিত সিলেটের ডলি বেগম

নর্থ ইস্ট মেডিকেল কলেজে এমবিবিএস ২৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

আল্লামা আহমেদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশ ও জাতিকে উন্নয়নে এগুতে সমস্যাগুলো চিহ্নিত সমাধান করতে হবে: মাহফুজা হান্নান এমপি

সিলেটে যখন যেখানে ঈদুল আজহার জামাত

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

সিলেটে সাদাপোশাকে থাকা র‍্যাব সদস্য মারা গেলেন মাদকসেবীর ছুরিকাঘাতে

মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কা: বল সংকটে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

যুদ্ধ থামাতে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, মধ্যস্থতায় পাকিস্তান

সিলেটে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ সম্পন্ন