Ekattorer Kotha
শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বৈশাখী ভাতায় সুখবর: এমপিও শিক্ষকদের জন্য ইএফটি বিল সাবমিট শুরু

                       

মার্চ ২৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা নিয়ে স্বস্তির খবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৈশাখী বোনাসের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল জমা দেওয়ার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

শুক্রবার মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী বোনাসের বিল সাবমিট অপশন চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বিল জমা দিলে কোনো জটিলতা ছাড়াই ভাতা পাওয়া সম্ভব হবে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়-এ পাঠানো হয়নি। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে তা পাঠানো হতে পারে।

ইএমআইএস সেল সূত্রে আরও জানা যায়, মার্চ মাসের বেতনের বিল জমা দেওয়ার কার্যক্রম গত বুধবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত চলবে। এরপর যাচাই-বাছাই শেষে বিলগুলো অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার

ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

মধ্যনগরের হাওরে মাটিচাপায় তরুণের করুণ মৃত্যু

ছুটির দিনেও হাসপাতাল পরিদর্শনের নির্দেশ, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর বার্তা

ছিনতাইকারীর টানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ধর্মপাশায় দুর্ঘটনায় আহত যুবককে সরকারি সহায়তা প্রদান

সিলেটের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল বাকি চৌধুরীর ইন্তেকাল

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: চীনের কাছে ২-০ গোলে হেরে গেলো বাংলাদেশ