Ekattorer Kotha
রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

                       
                   

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার সকাল ১১টায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতার নেতৃত্বে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী মোহাম্মদ নুরুল হুদা দীপু, এমদাদ বক্স, কায়ছান মাহমুদ সুমন, সদস্য আয়াত আলী প্রিন্স, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নুরুল আমিন। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মঈনুদ্দিন খান সুহেদ, হুমায়ুন রশিদ, শেখ রিপন, বেলাল খান, মোহাম্মদ রব্বানী, দিয়াউল হক রেজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরেছ আলী, মো. ইব্রাহিম খলিল সুইট, সুলতান সালাউদ্দিন টুকু, তাজুল ইসলাম, এহতেশাম হোসেন রনি, মো. জুয়েল রানা, মো. আলফাজ মিয়া, আরিয়ান আহমদ তামিম, মোহাম্মদ সিয়াম, তানভীর আহমেদ ও অভিজিৎ মল্লিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রমে অংশ নেন নেতাকর্মীরা।- প্রেসরিলিজ

সর্বশেষ - লিড নিউজ