Ekattorer Kotha
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে ৩২ ঘণ্টার পুলিশ অভিযানে ৭০ জন গ্রেপ্তার, ১০২ গাড়ি আটক

                       

এপ্রিল ৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০২টি গাড়ি আটক এবং ৮১টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসএমপির বিভিন্ন থানা, গোয়েন্দা ও ট্রাফিক বিভাগ এ অভিযান চালায়।

এসএমপি সূত্র জানায়, অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাচালানী, মাদক কারবারি এবং মেট্রো অধ্যাদেশে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক কারবারি ৫ জন এবং মেট্রো অধ্যাদেশে ৩৪ জন রয়েছেন।

পুলিশ ৮৫ পিস ইয়াবা, ২৭ লিটার দেশীয় মদ, ৫৫ লিটার চোলাই মদ এবং ৩৩০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করেছে।

ট্রাফিক বিভাগের অভিযানে ৮১টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ১০২টি গাড়ি আটক করা হয়। আটককৃত গাড়ির মধ্যে রয়েছে মোটরসাইকেল ৭০টি, সিএনজি অটোরিকশা ১৭টি, ব্যাটারিচালিত রিকশা ৪টি, প্রাইভেটকার ৪টি, পিকআপ ৪টি এবং অন্যান্য যানবাহন।

বুধবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদকসেবী ১১ জন, সন্দেহজনক ৫ জন ও আইন অমান্যকারী হকার ৩ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত