Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

৪৮ দলের বিশ্বকাপ: গ্রুপ পর্বে কার সঙ্গে কার লড়াই—পূর্ণ তালিকা প্রকাশ

                       

এপ্রিল ১, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : : 

প্রথমবার ১২ গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো; শেষ ৩২-এ উঠবে ৩২টি দল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ সময় বুধবার সকালে বলিভিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে ইরাক। এর মধ্য দিয়ে পূর্ণ হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর তালিকা।

নতুন ফরম্যাট অনুযায়ী, ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে দল। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সরাসরি শেষ ৩২-এ উঠবে। পাশাপাশি সব গ্রুপ মিলিয়ে সেরা ৮টি তৃতীয় দলও জায়গা পাবে নকআউট পর্বে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

নিচে এক নজরে গ্রুপভিত্তিক দলগুলোর তালিকা দেওয়া হলো—

গ্রুপ বিন্যাস

গ্রুপ ‘এ’
মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র

গ্রুপ ‘বি’
কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড

গ্রুপ ‘সি’
ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ‘ডি’
যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক

গ্রুপ ‘ই’
জার্মানি, কুরাসাও, কোত দি ভোয়া, একুয়েডর

গ্রুপ ‘এফ’
নেদারল্যান্ড, জাপান, সুইডেন, তিউনিসিয়া

গ্রুপ ‘জি’
বেলজিয়াম, মিশর, ইরান, নিউ জিল্যান্ড

গ্রুপ ‘এইচ’
স্পেন, কেপ ভার্দ, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ ‘আই’
ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে

গ্রুপ ‘জে’
আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ ‘কে’
পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া

গ্রুপ ‘এল’
ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

নতুন ফরম্যাটে প্রতিযোগিতা আরও জমজমাট হওয়ার আশা করছেন ফুটবল বিশ্লেষকরা। গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ৩২ থেকে শুরু হবে নকআউট লড়াই, যা শেষ পর্যন্ত গড়াবে ফাইনাল পর্যন্ত।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিপর্যয়

হরমুজ প্রণালি খোলা রাখায় স্বাগত, তবে স্থায়ী সমাধানের আহ্বান ফ্রান্স ও যুক্তরাজ্যের

ঐক্যের শক্তিতেই স্বনির্ভর বাংলাদেশ সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

তানিয়া বৃষ্টি মস্তিষ্কে তৃতীয় অস্ত্রোপচার: তানিয়া বৃষ্টি চেন্নাইয়ে চিকিৎসাধীন

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষা বসছে সিলেটের শাহীন

মাধবপুরে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মহান স্বাধীনতা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধা

লালাবাজারে জরুরি সংস্কারের কারণে বুধবার বিদ্যুৎ বন্ধ

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইসলামাবাদে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু

সিলেটে আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন