Ekattorer Kotha
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার, খাদ্য নিরাপত্তায় বড় কর্মসূচি

                       

এপ্রিল ৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়  ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবার মাত্র ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে। প্রতিটি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল সরবরাহ করা হচ্ছে।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির জন্য ১০ লাখ টন চালের বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

মন্ত্রী আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ফ্যামিলি কার্ডধারীদের মাঝেও চাল বিতরণ করা হচ্ছে। বর্তমানে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবার প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৮৩৩ টন চাল পাচ্ছে।

তিনি বলেন, খাদ্যবান্ধব এই কর্মসূচির আওতায় বছরে ছয় মাস—আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল—চাল বিতরণ করা হয়। চলতি অর্থবছরের বরাদ্দের মধ্যে ইতোমধ্যে ৭ দশমিক ৯৩ লাখ টন চাল বিতরণ সম্পন্ন হয়েছে, যা মোট বরাদ্দের প্রায় ৭৯ দশমিক ২৫ শতাংশ।

সরকারের এ উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদার এবং বাজারদরের চাপ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ঈদে পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

সিলেট সরকারি কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ

ইরান যুদ্ধের ৩৫তম দিনে আকাশসীমায় মার্কিন-ইসরায়েলি বাহিনীর বড় বিপর্যয়

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: চীনের কাছে ২-০ গোলে হেরে গেলো বাংলাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বিশ্ব কিডনি দিবস উদযাপনে ক্যাম্পস’র র‍্যালি ও পথ সভা

বোর্ডসভার পর পদত্যাগ করলেন আরও এক বিসিবি পরিচালক

ইরানে স্থল অভিযানের গোপন প্রস্তুতি পেন্টাগনের, সিদ্ধান্ত ট্রাম্পের হাতে: ওয়াশিংটন পোস্ট

ভোগান্তিতে গোটাটিকরবাসী, সড়ক সংস্কারে আবেদন

‘সবচেয়ে ভয়ংকর শয়তান মানুষের মস্তিষ্কেই’—ভয়ের আবহে ‘চক্র ২’-এর ট্রেলার