Ekattorer Kotha
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত

                       

এপ্রিল ১৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ সময় বৃষ্টি ও বজ্রপাতও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর রোববার (১৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বার্তায় বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

এমন পরিস্থিতিতে সিলেটের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রাও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সামান্য কমতে পারে, অন্যত্র তা প্রায় একই রকম থাকবে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে।

সিলেটের নদীবন্দর এলাকায় নৌযান চলাচলকারীদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। খোলা জায়গায় থাকা ব্যক্তিদেরও বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চীনকে হারিয়ে আট বছর পর ফাইনালে অস্ট্রেলিয়া

‘২৫০০ টাকা বৈশাখী ভাতা’ গুজব, প্রতারণার ফাঁদে না পড়ার সতর্কতা

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

সিলেটে প্রথম দিনেই এসএসসিতে অনুপস্থিত ৬৭৪ জন পরীক্ষার্থী

ঝড়ের সময় গাছের ডাল পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিলেটে হামের উপসর্গে ৫ শিশু আইসিইউতে

সিলেটে আজ সাড়ে ৪ লক্ষাধিক শিশু পাবে হাম-রুবেলা টিকা

দৌলতদিয়া ঘাটে ভয়াবহ দুর্ঘটনা: ফেরির ধাক্কায় পদ্মায় বাস, ৪০ যাত্রী নিখোঁজ আশঙ্কা

বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: মন্ত্রী আরিফুল হক