Ekattorer Kotha
সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টান্ন ও বেকারি দোকান

                       

এপ্রিল ১৩, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে মিষ্টান্ন শো-রুম, বেকারি ও পাউরুটি দোকান মালিক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এসএমপি সদরদপ্তরে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে এ সভা হয়।

সভায় বক্তারা বলেন, বৃহত্তর সিলেট বিভাগের মিষ্টান্ন, বেকারি ও পাউরুটি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় আইন মেনে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে। এ খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প পর্যায়ে বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।

তারা জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট তাদের ব্যবসায় বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে তরল দুধের সংরক্ষণ ও বিপণন সংকটে ডেইরি খামারিরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। পচনশীল পণ্য হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে বিক্রি না হলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।

বক্তারা আরও বলেন, সরকারের নির্দেশনায় খাদ্যপণ্যের দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার বাধ্যবাধকতা নেই। দৈনন্দিন বাজার শেষে বাসায় ফেরার সময় ক্রেতারা বিস্কুট, কেক, পাউরুটি ও শিশুখাদ্য কিনে থাকেন, যা ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ। তাই মিষ্টান্ন শো-রুম, বেকারি ও পাউরুটি দোকানগুলো স্বাভাবিক সময় পর্যন্ত খোলা রাখার সুযোগ প্রদানের জন্য এসএমপি কমিশনারকে অনুরোধ জানান ব্যবসায়ীগণ।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনার পর মিষ্টান্ন ও বেকারি দোকানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সম্মতি দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাবুল, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ মিষ্টান্ন দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জনগণের আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতায় এগোতে হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী তারেক রহমান

মহাসড়কে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, সেনাবাহিনীর অভিযানে আটক ১

কলায় বিষ, মিষ্টিতে ভেজাল, ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকার উপরে জরিমানা

বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২

মার্চের ২৮ দিনেই ৩৩৩ কোটি ডলার রেমিট্যান্স, নতুন রেকর্ড

সিলেটে বাড়ছে জ্বালানি তেলের সংকট

ইরানি রকেটে ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ

শিক্ষাবিদ দিলারা হাফিজ আর নেই, হাওরপাড়ে শোকের ছায়া

ফ্রান্সে কাউন্সিলর নির্বাচিত হলেন সুনামগঞ্জের মেয়ে তানিয়া তনু

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ মিরপুর ও সিলেটে