Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে বৃহৎ প্রতিমায় হনুমান পূজা, উৎসবমুখর দাড়িয়াপাড়া

                       

এপ্রিল ১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় শ্রী শ্রী মদনগোপাল জিউ আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে হনুমান পূজা ও মহোৎসব। বুধবার (১ এপ্রিল) ১২ ফুট উচ্চতার দেশের অন্যতম বৃহৎ হনুমান প্রতিমায় পূজার মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন।

সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা দাড়িয়াপাড়ায় ভিড় করতে থাকেন। এতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পূজা উপলক্ষে সকাল ৯টায় মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১০টায় ভক্তরা অঞ্জলিতে অংশ নেন। দিনভর চলে ভক্তিমূলক সংগীত, গীতাপাঠ ও ধর্মীয় আলোচনা। দুপুর দেড়টার দিকে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আয়োজন করা হয়েছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের।

হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণে হনুমানকে শক্তি, সাহস ও ভক্তির প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। ভগবান শ্রী রামের প্রতি তাঁর অগাধ ভক্তি, সীতাকে উদ্ধারের জন্য লংকা অভিযান এবং লক্ষ্মণের প্রাণরক্ষায় গন্ধমাদন পর্বত বহনের ঘটনা তাঁকে ভক্তদের কাছে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।

আয়োজক কমিটির সদস্য অপূর্ব কুমার দাশ জানান, দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ভক্ত এ পূজায় অংশ নিয়েছেন। বৃহৎ হনুমান প্রতিমায় পূজা উপলক্ষে দাড়িয়াপাড়ায় এক ভিন্ন ধর্মীয় আবহ তৈরি হয়েছে। হাজারো ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন সম্পন্ন হচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে ১৮০ জনকে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি দিচ্ছে সরকারের সিদ্ধান্ত

মৌলভীবাজারে জাতীয় ক্রীড়া দিবস পালিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর চালু

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামার হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

সংসদে ২০টি বিল পাস, অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের পথে

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জ্বালানি সরবরাহে স্বস্তি: ৩০ হাজার টন তেল নিয়ে দেশে এলো নতুন জাহাজ

মোটরসাইকেলে তেল নিতে মানতে হবে এসএমপির শর্ত

সুনামগঞ্জে ২৪১ বোতল বিদেশি মদসহ যুবক আটক