Ekattorer Kotha
মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

                       
                   

স্টাফ রিপোর্ট
সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এরফান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার। আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা বাড়াচ্ছে।
তিনি আরও বলেন, অতীতে আইনগত সহায়তা মূলত বেসরকারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে রাষ্ট্রীয়ভাবে তা ব্যাপকভাবে বিস্তৃত ও কার্যকর হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসে ধনী-গরিব নির্বিশেষে সবাই বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন।
সভাপতি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ মানুষকে আইনগত সহায়তা সেবার বিষয়ে সচেতন হয়ে প্রয়োজন অনুযায়ী তা গ্রহণের পরামর্শ দেন।
এসময় সিলেট মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) রাজীব কুমার বিশ্বাস, শ্রম আদালতের সিনিয়র জেলা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু, দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা জজ স্বপন কুমার সরকার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু ওবাইদা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমাম হোসেন, জেলা পাবলিক প্রসিকিউটর মো. আশিকুর রহমান, মহানগর পাবলিক প্রসিকিউটর বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের বখত জুবেরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

মাধবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ—মিফতাহ সিদ্দিকী

দৈনিক একাত্তরের কথায় সংবাদ প্রকাশের পর পাসপোর্ট পেলেন দৃষ্টি প্রতিবন্ধী মুন্নি, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আশা

আন্দামান সাগরে ১০ কিমি জয়ে বাংলাদেশের দুই সাঁতারুর দাপট

আজীবন সম্মাননায় ভূষিত হলেন কনকচাঁপা

জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল, ক্রিকেটসহ ৭ খেলা

ফ্রান্সে কাউন্সিলর নির্বাচিত হলেন সুনামগঞ্জের মেয়ে তানিয়া তনু

হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২

ভারতীয় শ্যাম্পুসহ গ্রেপ্তার ১

মধ্যপ্রাচ্যে হামলায় ‘না’ ইতালির: মার্কিন বাহিনীকে সিগোনেলা ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা