Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহে

                       

মার্চ ১৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

প্রতিবারের মতো এবারও সিলেট নগরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান-এ। সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান এ জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। জামাতের আগে নসিহত পেশ করবেন একই মসজিদের খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

শাহী ঈদগাহ কমিটি সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে, নগরের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদ প্রাঙ্গণে। এখানেও সকাল সাড়ে ৮টায় জামাত শুরু হবে। এতে ইমামতি করবেন মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।

নগরের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়।

এছাড়া সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ-এ আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণ-এ সকাল সাড়ে ৮টায়, বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টায়, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা মসজিদে সকাল সাড়ে ৭টায়, কাজিরবাজার মখন জামে মসজিদে সকাল সোয়া ৯টায় এবং টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সালিশ বৈঠকে মারামারি, একজন নিহত

টাকা দিলেই মিলছে এনআইডি, সার্ভার কপি ও কল রেকর্ড

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলকে সহায়তা, হুইলচেয়ার উপহার দিল পাকিস্তান হাইকমিশন

হবিগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

বিজিবির অভিযানে ৫৪২৫ লিটার ভোজ্যতেল জব্দ

শাবিপ্রবিতে প্রটোকল লঙ্ঘনের অভিযোগে শিক্ষকদের উদ্বেগ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

শাল্লায় দুর্নীতির অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ

আপনার সমস্যা, আপনার কথা’-এমপি নাসের রহমানের বিশেষ হটলাইন চালু