Ekattorer Kotha
রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে গভীর রাতে বাণিজ্য মন্ত্রী

                       
                   

সিলেট নগরীর চলমান সড়ক উন্নয়নকাজের গুণগত মান ও অগ্রগতি দেখতে গভীর রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। শুক্রবার রাত ১১টার দিকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে নগরীর কুশিঘাট ও উপশহর এলাকার উন্নয়নকাজ ঘুরে দেখেন মন্ত্রী।
কুশিঘাট এলাকায় আধুনিক প্রযুক্তিতে এসফল্ট ব্যবহার করে সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ঠিকাদার ও প্রকৌশলীদের সতর্ক করে দিয়ে বলেন, সরকারি উন্নয়নকাজে গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। সর্বোচ্চ মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করতে হবে।
পরিদর্শনকালে সাংবাদিকদের মন্ত্রী বলেন, সরকার টেকসই ও জনকল্যাণমুখী উন্নয়নে বিশ্বাসী। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দেশজুড়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং নগরীর যোগাযোগব্যবস্থাকে আধুনিক করতে শিগগিরই বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটকে আধুনিক ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিসিক বদ্ধপরিকর। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে প্রতিটি ওয়ার্ডে মানসম্মত উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। রাতের এ আকস্মিক পরিদর্শন কাজের গতি ও স্বচ্ছতা বাড়াতে সহায়ক হবে।
কুশিঘাট পরিদর্শন শেষে মন্ত্রী উপশহর এলাকায় যান। সেখানে এসফল্ট দিয়ে নির্মিত সড়কে ট্রাফিক সিগন্যাল ও রোড মার্কিংয়ের কাজ পর্যবেক্ষণ করেন। রোড মার্কিংয়ের কাজের মানে সন্তোষ প্রকাশ করে নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি।
এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ বিভিন্ন দপ্তরের প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে শুক্রবার ঈদুল ফিতর

হাবিবুল বাশারকে প্রধান করে বিসিবির ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা

অপুর ভক্তদের উদ্দেশে অনুরোধ: ‘কাদা-ছোড়াছুড়িতে জড়াবেন না’

গোয়াইনঘাটে গভীর রাতে কৃষককে মারধর, ৯৯৯ এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ

টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বনাথে এমপি লুনার হস্তক্ষেপে ওরস নিয়ে বিরোধ আপোষে নিষ্পত্তি

সিলেটে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশ নিল ২৭৭ শিক্ষার্থী

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ ইয়াং স্টার ক্লাব ও রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার

মুক্তির পরই বিপাকে ‘প্রিন্স’: পাইরেসি ও প্রযুক্তিগত জটিলতায় শাকিব খানের সিনেমা হুমকিতে

শেষ ম্যাচে হার, এশিয়ান কাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের