Ekattorer Kotha
শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

                       
                   

সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই, বাংলাদেশের জন্য তাই ম্যাচটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করার। বাংলাদেশ পেরেছে। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ব্যবধান ৪ গোলের।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শমিত সোমের গোলে শুরু, প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। বিরতির পর ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এক ম্যাচ হাতে থাকতেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হলো লাল-সবুজদের জার্সিধারীরা। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট তাদের। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে হামজারা।
অন্যদিকে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কাকে। নিজেদের প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। সমান ১ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে ভুটান। শনিবার দিনের অন্য সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগান শমিত। ডান দিক থেকে আসা ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক বল ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে প্রথম শটটি আটকে গেলেও দ্বিতীয় প্রচেষ্টায় জাল খুঁজে নেন শামিত।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান হামজা। বাঁ দিক দিয়ে বল নিয়ে এগিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে শক্তিশালী শট নেন বাংলাদেশের অধিনায়ক। বলটি গোলরক্ষকের হাঁটুতে লেগে জালে জড়ায়। লাল-সবুজ জার্সিতে নিজের ১৪তম ম্যাচে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেই গোল পেলেন হামজা।
বিরতির পরও বাংলাদেশের আক্রমণের ধার কমেনি। ৫৩ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে একাধিক ডিফেন্ডারকে বোকা বানিয়ে ভেতরে ঢোকেন ফারহান। ডান পায়ে নেওয়া তার শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকলে ব্যবধান দাঁড়ায় ৩-০। ম্যাচের শেষ দিকে বাংলাদেশের পাল্টা আক্রমণগুলোও হয়ে উঠছিল বিপজ্জনক। ৮৭ মিনিটে গোলরক্ষক পেরেরাকে একা পেয়ে তার মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল

আমরা শেখ হাসিনাকে ধরে আনতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, আড়াই ঘণ্টা পর আত্মসমর্পণ

রেমিট্যান্সে রেকর্ড: মার্চে এলো প্রায় ৩.৮ বিলিয়ন ডলার

সিলেট এয়ারপোর্ট থানায় নতুন ওসি সহিদুর রহমান

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, শতাধিক রোগীকে সেবা

বিয়ানীবাজারে ট্রান্সফরমারের কপার কয়েল উদ্ধার, গ্রেপ্তার ২

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম