Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ভষ্মিভূত তিন দোকান

                       
                   

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টের ডুরিয়া গ্রামের রোডে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে দোকানগুলোর বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজল মিয়া জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল। আগুনে প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ