Ekattorer Kotha
শনিবার , ২১ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

মুক্তিযুদ্ধের কানাইঘাট-জকিগঞ্জ সফরে আসছেন স্পিকার

                       
                   

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন ও শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করতে আগামী ৩ ডিসেম্বর সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট সফর করবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এ সফরকে ঘিরে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি নতুন করে সামনে এসেছে।
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে স্পিকারের এ সফর অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা-সংলগ্ন কবরস্থানে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করবেন তিনি। এরপর জকিগঞ্জের চারিগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন। জকিগঞ্জ উপজেলা সদরে জেলা প্রশাসনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
১৯৭১ সালে কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। ২২ নভেম্বর কানাইঘাটের চাপনগরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। ওই যুদ্ধে হাফিজ উদ্দিনও অংশ নেন। তাঁর সামনেই শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। পরে তাঁকে কানাইঘাটের মাটিতেই সমাহিত করা হয়।
জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং ঐতিহাসিক স্থানগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি সংসদেও উত্থাপন করেছেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। গত ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এলাকার উন্নয়ন-সমস্যার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের দাবি জানান। ওই আলোচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে কানাইঘাট ও জকিগঞ্জে সংঘটিত সম্মুখযুদ্ধের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
স্পিকারের সফরের প্রস্তুতি নিয়ে সম্প্রতি সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। এতে সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানসহ সিলেট বিভাগের জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সিলেট বিভাগের মন্ত্রী ও সংসদ সদস্যরা বিশেষ অতিথি হিসেবে থাকবেন। সফরসূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর সকাল ৯টায় স্পিকার ও অতিথিরা হেলিকপ্টারে সংসদ ভবন থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টায় জকিগঞ্জের নির্ধারিত হেলিপ্যাডে অবতরণের পর দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা। বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
স্পিকারের এ সফরের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলোর সংরক্ষণ, জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন-সমস্যা জাতীয় পর্যায়ে গুরুত্ব পাবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু ডিমান্ড নয়, শিক্ষার মানোন্নয়নও প্রয়োজন: বিয়ানীবাজারে এমপি এমরান চৌধুরী

সিলেটে পুলিশ সদস্যরা পাবেন বিশেষ চিকিৎসা সুবিধা

সিলেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

কুলাউড়া সীমান্তে চোরাচালানে ঝুঁকছে কিশোররা

আওয়ামী লীগ নেতাকে ছিনতাইর ঘটনায় মামলা কারাগারে ৫

রায়নগরে ট্রিপল মার্ডার : পুলিশের জালে ঘাতক বাবুল

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

সচিবালয়ে আকস্মিক সাক্ষাৎ: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের আবেদন হাতে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জগন্নাথপুর-সিলেট সড়কে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কা

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার